
Renix Care is committed to provide high-quality Unani Medicine & Natural products at competitive prices backed by excellent customer service so you can trust us with your purchase decisions every time!
গ্রাহকদের সর্বোচ্চ সন্তুষ্টি নিশ্চিত করার লক্ষ্যে রেনিক্স কেয়ার পণ্য ফেরত, পণ্য পরিবর্তন এবং পণ্যের মূল্য ফেরত–সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করেছে।
গ্রাহক নিচের শর্তগুলো পূরণ করলে পণ্য ফেরত বা পরিবর্তনের জন্য উপযুক্ত বলে বিবেচিত হবেন:
পণ্য অবশ্যই সম্পূর্ণ অব্যবহৃত এবং মূল অবস্থায় থাকতে হবে।
২। প্যাকেজিং ও সীল অক্ষত থাকা:
প্যাকেট বা সীল কোনভাবেই খোলা বা ক্ষতিগ্রস্ত থাকা যাবে না। ডেলিভারির সময় পার্সেল নষ্ট বা খোলা থাকলে তা গ্রহণ করবেন না।
৩। অ-ফেরতযোগ্য পণ্য:
পণ্যের বিবরণে যদি “ফেরতযোগ্য নয়” উল্লেখ থাকে, তবে সে পণ্য ফেরতযোগ্য নয়।
৪। ক্ষতিগ্রস্ত বা ভুল পণ্য:
প্রাপ্ত পণ্য যদি ক্ষতিগ্রস্ত, ত্রুটিপূর্ণ, ভুল বা অর্ডার অনুযায়ী না হয় এবং উপরোক্ত শর্তগুলো পূরণ করে, তাহলে ডেলিভারি গ্রহণের ৭ (সাত) দিনের মধ্যে কাস্টমার সার্ভিসে যোগাযোগ করলে ফেরত/পরিবর্তনের আওতায় আনা হবে।
৫। পণ্য পরিবর্তনের সময়সীমা:
ঢাকার মধ্যে: ২–৪ দিন
ঢাকার বাইরে: ৫–৭ দিন
গ্রাহক নিম্নলিখিত পরিস্থিতিতে পণ্যের মূল্য ফেরতের জন্য আবেদন করতে পারবেন:
১। ক্ষতিগ্রস্ত বা ভুল পণ্য:
পণ্য যদি ত্রুটিপূর্ণ, ক্ষতিগ্রস্ত, ভুল বা অসম্পূর্ণ হয়।
২। মূল্য ফেরতের সময়সীমা:
যোগ্যতা যাচাইয়ের পর ১–৭ কার্যদিবসের মধ্যে মূল্য ফেরত প্রক্রিয়া সম্পন্ন হবে। বিশেষ ক্ষেত্রে সময় কিছুটা বেশি লাগতে পারে।
৩। মিসিং পণ্য:
পার্সেল থেকে কোনো পণ্য অনুপস্থিত থাকলে তাৎক্ষণিক মূল্য ফেরত করা হবে। অন্যান্য ক্ষেত্রে, পণ্য ফেরত পাওয়ার পর মূল্য ফেরতের প্রক্রিয়া শুরু হবে।
৪। পেমেন্ট ফেরতের মাধ্যম:
ফেরতকৃত অর্থ গ্রাহকের রেনিক্স কেয়ার ওয়ালেটে জমা হবে। গ্রাহক ইচ্ছানুযায়ী ওয়ালেট থেকে উত্তোলন করতে পারবেন। ক্যাশ অন ডেলিভারি অর্ডারের ক্ষেত্রে শুধুমাত্র বিকাশের মাধ্যমে অর্থ উত্তোলন সম্ভব।
৫। আবেদনের শর্ত:
কোনো পণ্য ফেরত, পরিবর্তন বা মূল্য ফেরতের জন্য আবেদন করতে হলে গ্রাহককে পার্সেল/পণ্য আনবক্সিংয়ের ভিডিও প্রমাণ হিসেবে জমা দিতে হবে।
Pagla Nayamati, Delpara, Kutubpur, Fatulla, Narayanganj